সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লোকালয়ে ঢুকে পড়া সুন্দরবনের দুই চিত্রা হরিণ উদ্ধার

 

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। খবর ইউএনবি- এর।

বাগেরহাট জেলার মোংলা উপজেলার জোড়া ব্রিজ এলাকা থেকে গ্রামবাসীর সহযোগিতায় হরিণ দুটি উদ্ধার করা হয়। পরে নৌকায় করে সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করা হয়।

বন বিভাগ জানায়, পশুর নদ পাড়ি দিয়ে সুন্দরবন ছেড়ে হরিণ দুটি লোকালয়ে প্রবেশ করেছিল। উদ্ধার হওয়া চিত্রা হরিণ দুটি স্ত্রী প্রজাতির এবং তাদের বয়স সাত থেকে আট বছর।

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, খবর পেয়ে গ্রামবাসীর সহযোগিতায় হরিণ দুটি উদ্ধার করা হয়। সুন্দরবন থেকে প্রায় আড়াই কিলোমিটার দূর থেকে তাদের উদ্ধার করা হয়। গ্রামবাসীর তাড়া খেলেও হরিণ দুটি সুস্থ ছিল। পরে নৌকায় করে সুন্দরবনে এনে করমজল এলাকায় অবমুক্ত করা হয়।

আজাদ কবিরের ধারণা, বাঘের তাড়া খেয়ে শুক্রবার রাতে হরিণ দুটি সুন্দরবন ছেড়ে লোকালয়ে প্রবেশ করেছিল। তিনি আরও জানান, মাঝে মাঝে বন ছেড়ে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করে। খবর পেলে বন বিভাগের সদস্যরা সেসব প্রাণী উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন।

এনএনবাংলা/