সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসপাতালের বেডে সাবেক শিল্পমন্ত্রীর হাতকড়া পরানো ছবিটি ভুয়া: স্বরাষ্ট্র সচিব

 

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর পর হাসপাতালের বেডে শায়িত অবস্থায় তার হাতকড়া পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে ছবিটি ভুয়া বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি।

আজ বুধবার দুপুরে যশোরের কেশবপুর ত্রিপল্লী সার্বজনীন দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক মন্ত্রীর পাশে তার স্বজন ও চিকিৎসকরা ছিলেন। এরপরও কেউ অভিযোগ করলে তদন্তে সত্যতা বের হয়ে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র সচিব।

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর পর হাসপাতালের বেডে শায়িত অবস্থায় হাতকড়া পরা ভাইরাল সেই ছবি।

খাগড়াছড়ির গুইমারায় আদিবাসী ছাত্রী ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে নাসিমুল গণি বলেন, চিকিৎসকরা ধর্ষণের কোনো আলামত পাননি। ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে এবং রহস্য উদঘাটন হবে।

দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ আনন্দ ও জাঁকজমকপূর্ণ পরিবেশে দুর্গাপূজা করছে। এ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব শক্তি প্রয়োগ করা হচ্ছে।

এনএনবাংলা/