সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাচ্চা নিয়ে সেঞ্চুরির ইচ্ছা পরীমনির

 

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি এবার এসেছেন পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দশম পর্বে। প্রায় ১০০ মিনিটের এ পর্বে তিনি ব্যক্তিগত ও পেশাজীবনের নানা অজানা অভিজ্ঞতা তুলে ধরেছেন।

নিজেকে আগের চেয়ে অনেক বেশি পরিণত দাবি করে পরীমনি বলেন, এখন তিনি ভেবেচিন্তে কাজ করেন। নিজের এই পরিবর্তনের জন্য তিনি সন্তানদের কৃতিত্ব দেন। অভিনেত্রীর ভাষায়, ‘এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না। কিন্তু এখন মাসে মাসে বাচ্চাদের জন্য সঞ্চয় করি। আমার যদি দুই টাকাও আয় হয়, সেটা যেন ওরা বড় হয়ে ভোগ করতে পারে।’

পডকাস্টে মজা করে তিনি আরও বলেন, ‘আমি এখন পুণ্য ও প্রিয়মের মা। তবে চাই আরও ৯৮টি বাচ্চার মা হতে। মোট ১০০ সন্তান নিয়ে ওদের সঠিকভাবে মানুষ করতে চাই। আল্লাহ আমাদের বড়লোক করুক, যাতে সন্তানদের মানুষের মতো মানুষ করে তুলতে পারি। কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। ব্যক্তি পরীমনি বা নায়িকা পরীমনি ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি ব্যর্থ হব না।’

কথোপকথনের একপর্যায়ে তিনি জানান, সিনেমায় আসার আগে নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, লজ্জায় পালিয়ে যান এবং আর কখনো সেই স্কুলে ফেরেননি।

এনএনবাংলা/