সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের বাড়ি মেরামতে ও রাস্তায় গাছপালা সরাতে কাজ করলো জামায়াতে ইসলামী

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

গঙ্গাচড়া উপজেলার আলমবিদিত ও নোহালী ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামত, রাস্তা-ঘাট, গাছপালা সরিয়ে দেয়ার কাজ সোমবার সকাল ৯ টা থেকে শেষ বিকাল পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলার দুই শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করে। এছাড়া তারা ১৫০০ জনের মাঝে রান্না করা খিচুরি বিতরণ করেন। এ সময় সার্বক্ষণিক উপস্থিত কাজের তদারকি ও লোকজনের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রংপুর-০১ আসনের এমপি প্রার্থী জননেতা মোঃ রায়হান সিরাজী, গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান, সেক্রেটারি মাওলানা মোঃ সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শ্রমিক নেতা মাওলানা ওবায়দুর রহমান, আলমবিদিতর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ সামিউল ইসলাম, সেক্রেটারি মোত্তালিব হোসাইনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।