সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নাটোর  জেলা প্রশাসকের আয়োজনে বিশ্ব শিশু দিবস পালন

নাটোর প্রতিনিধি:

নাটোরে  র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়া বিশ্ব শিশু দিবস পালন করা হয়েছে। ‘শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোর জেলা প্রশাসকের আয়োজনে সোমবার (৬ অক্টোবর) বিশ্ব শিশু দিবস  পালন ও শিশু সপ্তাহ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) সকাল সারে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে একটি র‌্যালী করা হয়। র‌্যালী শেষে পরে জেলা প্রশাসক  সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক  মিস আসমা শাহীন এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, নাটোর শিশু একাডেমির উপ-পরিচালক আবুল কালাম আজাদ।

এসময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, আলোর নির্বাহী পরিচালক শামিমা লাইজু নীলা প্রমুখ।

বক্তারা শিশুদের অধিকার ও কল্যাণের প্রতি সচেতনতা বাড়াতে এবং শিশুদের প্রতি ভালোবাসা, নিরাপত্তা ও শিক্ষার বার্তা তুলে ধরে বক্তব্য দেন।

উল্লেখ্য, ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষণা করা হয়। তারও আগে ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের চেলসিতে চার্চ অফ দ্য রিডিমারের যাজক রেভারেন্ড ডা. চার্লস লিওনার্ড শিশুদের জন্য বিশেষ সেবা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন শুরু করেন। প্রথমে নাম ছিল ‘রোজ ডে’ পরে ‘ফ্লাওয়ার সানডে’ শেষ পর্যন্ত ‘শিশু দিবস’। ১৯২০ সালে তুরস্ক ২৩ এপ্রিলকে শিশু দিবস হিসেবে জাতীয় ছুটি ঘোষণা করে, যা ১৯২৯ সালে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।