সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

খলনায়ক চরিত্রে হাজির হলেন জিৎ

অনলাইন ডেস্ক :

পূজাতে মুক্তি পেয়েছে টলিউড অভিনেতা জিৎ এর ‘বাজি’ সিনেমা। জিৎ এর বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। এরইমধ্যে নিজের আগাম সিনেমা ‘রাবণ’ এর পোস্টার শেয়ার করলেন জিৎ। পোস্টারে জিৎ এর লুক দেখেই ভক্তদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এবার কি খলনায়কের চরিত্রে দেখা যাবে জিৎকে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। লম্বা চুল, মোচা গোঁফ, একগাল দাড়ি আর ভ্রুতে কাটা দাগ। একেবারে চিরাচরিত ভিলেনের লুক। তবে ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার চোখের মণির রং। একটি মণির রং বাদামী ও অপরটির রং লাল। পোস্টারে তার হাসি দেখেই বোঝা যাচ্ছে কতটা হিং¯্র হতে চলেছে এই চরিত্র। এই ছবিতে যে একদম অন্য ধরনের চরিত্রে ধরা দিতে চলেছেন জিৎ, তা আর বলার অপেক্ষা রাখে না। এর আগে প্রেমিক থেকে অ্যাকশন হিরো বেশ অনেক ধরনের চরিত্রেই ধরা দিয়েছেন তিনি। কিন্তু নেগেটিভ চরিত্রে এখনও বড়পর্দায় দেখা যায়নি তাকে। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন জিৎ। খুব শীঘ্রই শুরু হবে শুটিং।