সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শাহরুখের সঙ্গে অভিনয়ে কেন রাজি হননি সামান্থা?

অনলাইন ডেস্ক :

বলিউডের ‘রোমান্স কিং’খ্যাত অভিনেতা শাহরুখ খান। ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। এদিকে ‘লায়ন’ নামের এই সিনেমার জন্য নয়নতারা প্রথম পছন্দ ছিলেন না। শাহরুখের বিপরীতে অভিনয়ের জন্য সামান্থা রুথ প্রভুকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতা। কিন্তু এই অভিনেত্রী প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, ‘লায়ন’ সিনেমাটি ব্যাংক ডাকাতির গল্প নিয়ে। ‘মানি হাইস্ট’ ওয়েব সিরিজের অনুকরণে এটি তৈরি হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নির্মাতারা। তবে ভক্তদের ধারণা, বড় কোনো চমক নিয়েই হাজির হবেন শাহরুখ ও অ্যাটলি। ‘লায়ন’ সিনেমাটিতে শাহরুখ-নয়নতারা ছাড়াও আছেন প্রিয়ামণি, সুনীল গ্রোভার, সানায়া মালহোত্রা, যোগী বাবু প্রমুখ।