সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে শত কোটির সিনেমা

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। দেশের সিনেমায় প্রথম ডিজিটালের ছোঁয়া তার হাত ধরেই। বিগ বাজেটে হলিউডি স্টাইলে ‘দিন: দ্য ডে’ সিনেমাও নির্মাণ করেছেন এই প্রযোজক। এই নায়ক দাবি করেছেন, এর বাজেট ১০০ কোটি টাকা। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। শনিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন অনন্ত জলিল। এ সময় তিনি বলেন, ‘‘দর্শক সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর ‘দিন দ্য ডে’ মুক্তি পাবে।’’ বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন ইরানের মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এছাড়াও আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী। কয়েক মাস আগে ‘দিন দ্য ডে’ সিনেমার ট্রেইলার ও মোশন পোস্টার প্রকাশ করা হয়েছিল।