সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শেখ হাসিনার শাস্তি না হলে শহীদদের প্রতি অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল

 

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের শাস্তি না দিলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপনের সময় তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই মাসে সংঘটিত হত্যাযজ্ঞ ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত। তিনি সতর্ক করে জানান, শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের দণ্ড না হলে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, তাদের প্রতি তা হবে গুরুতর অবিচার।

এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। ট্রাইব্যুনাল জানায়, ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং উভয় পক্ষই আইন অনুযায়ী বিচার পাবেন।

এদিন আলোচিত মামলায় প্রসিকিউশনের যুক্তি খণ্ডন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সমাপনী বক্তব্য উপস্থাপন করেন। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার দিন নির্ধারণ করে ১৩ নভেম্বর।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ ঘোষণা করেন।

পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আগামী ১৩ নভেম্বর আদালত রায়ের তারিখ ঘোষণা করবেন। সেদিন আদালত জানাবেন, কত দিনের মধ্যে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হবে।

এনএনবাংলা/