সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাবেক মন্ত্রী মায়া ও তার পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ফাইল ফটো

 

দুর্নীতির অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার পরিবারের নামে থাকা ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন।

দুদকের আবেদনে জানানো হয়, অভিযুক্তদের নামে অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তারা এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তরের মাধ্যমে বেহাত করার আশঙ্কা থাকায় এই ব্যবস্থা নেওয়া জরুরি ছিল।

আদালত সূত্রে জানা গেছে, অবরুদ্ধ হিসাবগুলোর মধ্যে মায়ার নামে রয়েছে ১৬টি ব্যাংক হিসাব, তার স্ত্রী পারভীন চৌধুরীর নামে ৩৬টি এবং ছেলে রাশেদুল ইসলামের নামে ২৯টি হিসাব।

দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন আদালতে এ আবেদন করেন। তিনি বলেন, অনুসন্ধান চলমান থাকা অবস্থায় যেন সম্পদ স্থানান্তর বা আত্মসাৎ করা না হয়, সে জন্যই হিসাবগুলো অবরুদ্ধ করা হয়েছে।

অনুসন্ধানের প্রেক্ষিতে ৮১টি ব্যাংক হিসাব মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১০ ও ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ১৮ ধারার বিধান মতে অবরুদ্ধ করা দরকার।

এনএনবাংলা/