সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ন্যান্‌সি ও ইমরান নতুন করে গাইলেন ‘আমি পাথরে ফুল ফোটাব’

 

‘আমি পাথরে ফুল ফোটাব’ গানটি নতুন আঙ্গিকে ফিরে আসছে। ১৯৯৭ সালের ‘শেষ ঠিকানা’ সিনেমার জনপ্রিয় গানটি এবার নতুন ভার্সনে গেয়েছেন নাজমুন মুনিরা ন্যান্‌সি ও ইমরান মাহমুদুল। প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিক গানটির রেকর্ডিং ইতিমধ্যেই শেষ করেছে।

গানটির নতুন আঙ্গিকের শিরোনাম রাখা হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’। মূল গানের হুক লাইন ব্যবহার করে নতুনভাবে লিখেছেন আহমেদ রিজভী, সংগীত ও সুর করেছেন ইমরান মাহমুদুল। গানটির রেকর্ডিং ইমরানের স্টুডিওতে সম্পন্ন হয়েছে।

ইমরান মাহমুদুল জানান, ‘আমি পাথরে ফুল ফোটাব’ একটি সুপরিচিত গান। এই হুক লাইন ব্যবহার করে নতুনভাবে লেখা হয়েছে গানটি। দীর্ঘদিন পর ন্যান্‌সি আপুর সঙ্গে আবার গান গেয়ে আনন্দিত। আশা করছি, নতুন এই ভার্সনও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

তবে গানটিই একমাত্র নয়। ন্যান্‌সি ও ইমরান আরও একটি গান রেকর্ড করেছেন, যেখানে ন্যান্‌সির সহশিল্পী হিসেবে আছেন মিলন। সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি গানটি লিখেছেন ইমরান।

ভিডিও শুটিং হবে বড় আকারে মালয়েশিয়াতে, পরিচালনায় থাকবেন সৈকত রেজা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে শুটিং শুরু হবে। চূড়ান্ত মডেল নির্বাচন ও প্রি-প্রোডাকশন শেষে নতুন বছরের শুরুতে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।

এনএনবাংলা/