সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় অনুমোদন

ছবি: পিআইডি

 

দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হলো; অবশেষে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের সরকারি অনুমোদন পাওয়া গেছে। এটি উচ্চ আদালতের অধীনে কার্যকর হবে এবং আগামী সপ্তাহে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ এর গেজেট জারি করা হবে।

আজ (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের সভায় এই প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। সভার পরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “আগামী সপ্তাহের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের গত ২০-৩০ বছরের আকাঙ্ক্ষা পূরণ হবে। আজ আমরা মাসদার হোসেনের মামলার রায় পরিপূর্ণ বাস্তবায়ন করে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার শেষ ধাপ সম্পন্ন করেছি।”

১৯৯৫ সালে বিসিএস বিচার অ্যাসোসিয়েশন এর মহাসচিব মাসদার হোসেন এবং তাঁর সহকর্মীরা নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত বিচার বিভাগের দাবি জানিয়ে মামলা করেন। ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মামলার রায়ে স্বাধীন বিচার বিভাগের চূড়ান্ত অনুমোদন দেন।

প্রায় ২৬ বছর পর এই রায়ের বাস্তবায়নের অংশ হিসেবে সরকারের পদক্ষেপে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠিত হচ্ছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, সচিবালয় প্রতিষ্ঠার ফলে বিচার বিভাগ সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করবে।

এনএনবাংলা/