সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিনেমার নায়িকা হওয়ার শখ ছিলো মেহজাবিনের

নিজস্ব প্রতিবেদক:

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গোটা বছরই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। অথচ এই মেহজাবিন এবার জানালেন ছোটবেলা থেকেই সিনেমার নায়িকা হওয়ার শখ ছিলো তার। সম্প্রতি এই শখের কথা মেহজাবিন নিজেই জানালেন তার ভক্তদের। বুধবার মেহজাবিন তার ফেসবুকে পেজে আশির দশকের সাজের একটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে লেখেন, ফিল্মের হিরোইন হাওয়ার খুব শখ ছিল আমার। ছোট বেলা থেকেই আব্বা প্রত্যেক রোববার ম্যাটিনি শো দেখাইতে নিয়ে যাইতো। মধুবালা, মুমতাজ, নার্গিস এর অভিনয় দেখতাম আর ভাবতাম আমিও একদিন হিরোইন হবো।’ যদিও অনেক আগে থেকেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছেন মেহজাবিন। সে সব প্রস্তাবই নাকচ করে দিয়েছেন তিনি। বিনয়ের সঙ্গে জানিয়েছেন মনমতো চিত্রনাট্য না পেলে সিনেমায় অভিনয় করবেন না তিনি। গণমাধ্যমেও চলচ্চিত্রে না আসার কারণ জানিয়ে আসছেন তিনি। তাহলে হুট করে মেহজাবিন কেনো নিজের পেজে নায়িকা হওয়ার শখের কথা জানালেন? এমন প্রশ্ন রাখলে মেহজাবিন তেমন খোলাসা করতে চাইলেন না। তবে জানালেন এটা তার নতুন কাজের একটা গল্প। ছবিটাও সে কাজের একটি চরিত্র। যেখানে তার নাম থাকবে চম্পা। এদিকে জানা গেছে সম্প্রতি চম্পা ‘হাউজ নামে’ একটি নাটকে অভিনয় করেছেন মেহজাবিন। সে নাটকের একটি স্টিল ছবি পোস্ট করেই নাটকের গল্পের কয়েকটি সংলাপ ক্যাপশনে লিখেছেন মেহজাবিন।