সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা ফখরুলের

ফাইল ফটো

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণমুখী পথে এগোচ্ছে। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, যে কারণে ছাব্বিশের জাতীয় নির্বাচন কোনোরকম ঝামেলা ছাড়াই অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

ফখরুল জানান, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং রাজনৈতিক দলগুলোও নিজেদের প্রার্থী ঘোষণা শুরু করেছে। এতে দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

তিনি বলেন, “গণতান্ত্রিক অধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীরা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমন কোনো অবস্থা নেই যা নির্বাচন ব্যাহত করতে পারে।

বিএনপির সাংগঠনিক শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি স্রোতস্বতী নদীর মতো। প্রতিটি আসনে চার থেকে পাঁচজন করে প্রার্থী আছে—এটিই প্রমাণ করে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল।”

মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/