সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খুলনায় আদালত চত্বরে দু’জনকে গুলি করে হত্যা

 

খুলনায় প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে সন্ত্রাসীদের গুলিতে ফজলে রাব্বি রাজেন ওরফে রাজন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হাসিব (৩১) নামে আরেক যুবকের কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ।

রোববার দুপুর পৌঁনে ১টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এ হামলা চালায় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে হাজিরা দিয়ে রাজন ও হাসিব মোটরসাইকেলে বসার সাথে সাথেই ৪-৫টি মোটরসাইকেলে করে আসা ৬-৭ জন সন্ত্রাসী পরপর চার রাউন্ড গুলি চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দু’জনকে ফেলে দ্রুত পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই রাজন মারা যান।

নিহত রাজন রূপসা উপজেলার রাগমারা গ্রামের এজাজের ছেলে। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে গুলিবিদ্ধ হাসিবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তল্লাশি চালানো হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার লাশ উদ্ধার না হওয়ায় সন্দেহ হচ্ছে—পরিবারই হয়তো দ্রুত লাশ সরিয়ে ফেলেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ‘গ্রেনেড বাবু’র সহযোগীদেরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এনএনবাংলা/