সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নানা’র আশীর্বাদ নিয়ে জন্মদিন শুরু করেন পরীমনি

অনলাইন ডেস্ক :

নজরকাড়া গ্ল্যামার আর মিষ্টি হাসির জাদুতে চলচ্চিত্রপ্রেমীদের মন কেড়েছেন পরীমনি। দর্শকদের বিনোদিত করার প্রত্যয়ে একের পর এক সিনেমায় অভিনয় করছেন হালের এই ক্রেজ। ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। পিরোজপুরে তার জন্ম। পরীমনির বাবা মনিরুল ইসলাম আগেই তার নাম ঠিক করেন স্মৃতি। জন্মের পর দেখতে পরীর মতো হওয়ায় তার নানা ‘পরী’ ডাকতে শুরু করেন। পরে ‘পরী’-এর সঙ্গে ‘মনি’ যুক্ত করে সবাই আদর করে তাকে পরীমনি নামে ডাকতে থাকেন।

বিশেষ দিনটির প্রথম প্রহরেই নানা আশীর্বাদ নিয়ে জন্মদিন শুরু করেন পরীমনি। ২৩ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে নানা শামসুল হক গাজীকে সঙ্গে নিয়ে কেক কাটেন পরীমনি। এ সময় পরীমনিকে পরম মমতায় কপালে চুম্বন করে আশীর্বাদ করেন শামসুল হক গাজী। রাজধানীর পাঁচ তারকা হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন পরীমনি। তার আগে বিকেলে রাজধানীর কয়েকটি এতিম খানায় সময় কাটাবেন বলে জানিয়েছেন এই নায়িকা। পরীমনি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’-এর শুটিং করছেন। পাশাপাশি তার হাতে এখন বেশ কয়েকটি সিনেমা আছে। ‘গুনিন’-এর পর ‘প্রীতিলতা’, ‘বায়োপিক’, ‘অন্তরাল’, ‘মা’সহ আরো বেশ কিছু সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে।