সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নতুন চমক ‘হাবিবি’ নিয়ে আসছে নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক :

‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে সামনে এসেছিলেন নুসরাত ফারিয়া। আলোচনা যেমন হয়েছে তেমনি সমালোচনাও। তবে ‘আমি চাই থাকতে’ গানটি দিয়ে সেই সমালোচনাটা পুষিয়ে দিয়েছিলেন এই গায়িকা-নায়িকা। আবারও তিনি গানে আসছেন। ইতোমধ্যে মুম্বাইতে হয়েছে এর কাজ। গানের নাম ‘হাবিবি’। ফারিয়া বললেন, ‘গত ৩ সেপ্টেম্বর হয়েছে এর রেকর্ডিং। আমরা প্রায় সাত মাস ধরে গানটির কাজ করছি। এর ভিডিও ধারণও শেষ। এসভিএফ থেকে গানটি প্রকাশ হবে শিগগিরই।’ জানা যায়, ‘আমি চাই থাকতে’র প্রায় পুরো টিম ‘হাবিবি’ ভিডিওটি তৈরি করেছে। এটি পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। এদিকে, আগামী নভেম্বরে শুরু হচ্ছে ফারিয়া অভিনীত বহুল আলোচিত ‘বঙ্গবন্ধু’ ছবির শেষ অংশের কাজ। এর আগে চলতি মাসে ‘গুনিন’ সিনেমায় কাজ করার কথা থাকলেও ‘হাবিবি’ ও ‘বঙ্গবন্ধু’র জন্য সেটা বাতিল করেন এই তারকা।