সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৩৬০ ডিগ্রিতে জিহ্বা ঘুরিয়ে চমকে দিলেন জাহ্নবী

অনলাইন ডেস্ক :

কত রকমের প্রতিভা লুকিয়ে রয়েছে মানুষের মধ্যে তা প্রকাশ না অবধি বোঝা যায় না। তেমনি অবাক করা প্রতিভা নেট দুনিয়ার মানুষকে দেখালেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার ৩৬০ ডিগ্রিতে জিহ্বা ঘোরানো দেখে চমকে গেছেন দর্শকরা। এই তো সম্প্রতি বলিউড অভিনেতা রণবীর কাপুরের নতুন কুইজ শো ‘দ্য বিগ পিকচার’-এ এসেছিলেন দুই বান্ধবী সারা আলি খান ও জাহ্নবী কাপুর। সেখানেই টাংটুইস্টার করতে গিয়ে বাস্তবে জিভ ঘুরিয়ে জাহ্নবী চমকে দিলেন সবাইকে। অভিনেতা রণবীর সিংহও জাহ্নবীর এ কর্মকা- থেকে রীতিমতো অবাক। সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে ‘দ্য বিগ পিকচার’-র একটি প্রোমো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সেখানে দেখা গেছে, শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের এ অভাবনীয় প্রতিভা। সবাইকে চমকে দেওয়া জাহ্নবীর ৩৬০ ডিগ্রি উল্টিয়ে জিহ্বা দেখানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন শোয়ের সঞ্চালক রণবীর সিংহ। সোশ্যাল মিডিয়ায় এ ভিডিও পোস্টে প্রতিভার প্রশংসা করছেন অনুরাগীরা। উপস্থিত দুই অভিনেত্রীর মধ্যে সারা আলি খানের সঙ্গে জুটি বাঁধতে দেখা গেলেও জাহ্নবী কাপুরের সঙ্গে এখনও অভিনয় করতে দেখা যায়নি রণবীর সিংহকে।