সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাংবাদিক আনিস আলমগীরকে বিকেলে আদালতে তোলা হবে

 

রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা পশ্চিম থানায় আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে রোববার সন্ধ্যায় তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

রাত সাড়ে ৮টার দিকে আনিস আলমগীর মুঠোফোনে সংবাদমাধ্যমকে জানান, ধানমন্ডি এলাকার একটি জিম থেকে তাকে ডিবি পুলিশ নিয়ে যায়।

তিনি বলেন, ডিবি কর্মকর্তারা তাকে জানিয়েছেন—তাদের প্রধান তার সঙ্গে কথা বলবেন।

আনিস আলমগীর আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে নেওয়া হলেও রাত ৮টায় ডিবি কার্যালয়ে পৌঁছানোর পর তিনি অপেক্ষায় ছিলেন এবং তখনও ডিবি প্রধানের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি।

এদিকে সোমবার সকাল সোয়া ৯টার দিকে ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, আনিস আলমগীর এখনও ডিবি কার্যালয়েই আছেন এবং তার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানও আনিস আলমগীরের ডিবি কার্যালয়ে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএনবাংলা/