সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘দ্বিতীয় পুরুষ’ সিনেমায় একসঙ্গে মোশাররফ করিম-জিৎ

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার বড় পর্দার জন্য নির্মাণে আসছেন। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বায়োপিক’র প্রি-প্রডাকশন। সিয়াম আহমেদ ও পরীমণির এ ছবির কাজ শুরু না হতেই ঘোষণা এলো পরিচালকের দ্বিতীয় ছবি ‘দ্বিতীয় পুরুষ’র। যেখানে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় দুই তারকাকে। এতে অভিনয় করবেন ওপার বাংলার নায়ক জিৎ ও বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম। চুক্তি না হলেও তাদের অভিনয় অনেকটাই চূড়ান্ত। বিষয়টি নিয়ে সঞ্জয় সমদ্দারবলেন, ‘জিতের সঙ্গে গল্প নিয়ে আলোচনা হয়েছে। তিনি এটা পছন্দ করেছেন। আর মোশাররফ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। ৩০ অক্টোবর আশা করি সব ফাইনাল হবে। আশা করছি, তাদের দুজনকেই এ ছবিতে পাবো।’ তিনি জানান, আগামী জানুয়ারি থেকে ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমার শুটিং শুরু হবে। এর গল্প দুজন পুরুষকে নিয়ে। চরিত্র দুটোতে অভিনয় করবেন মোশাররফ ও জিৎ। আর নভেম্বরে শুটিং হবে ‘বায়োপিক’ চলচ্চিত্রের।