সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইনস্টাগ্রামে নতুন মাইলফলক স্পর্শ করলেন কাজল

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন কোটি ভক্তের হৃদয়। ‘মাগাধীরা’ খ্যাত এই অভিনেত্রী কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নানা সম্মাননা। অন্য তারকাদের মতো কাজলও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয়ও এই মাধ্যমে শেয়ার করে থাকেন। এবার ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নতুন মাইলফলক স্পর্শ করলেন এই অভিনেত্রী। তার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ২০ মিলিয়ন পূর্ণ হয়েছে। প্রিয় অভিনেত্রীর এই প্রাপ্তিতে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্তরা। কাজল তামিল ও হিন্দি ভাষার মোট ৫টি সিনেমার শুটিং শেষ করেছেন। সব কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে তেলেগু ভাষার ‘আচার্য’ ও ‘দ্য গোস্ট’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও তামিল ভাষার ‘ইন্ডিয়ান টু’ সিনেমায়ও দেখা যাবে এই অভিনেত্রীকে।