সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঝিনাইদহে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা

 

ঝিনাইদহে জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) রাতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন।

পপপু তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।” স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয় এবং এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সমর্থন জানিয়েছেন।

জানানো হয়েছে, মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনের মনোনীত প্রার্থী হলেও সম্প্রতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিকৃত মন্তব্য করেছেন। পপপু সাংবাদিকদের বলেন, “একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। তিনি তার বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত ঝিনাইদহে প্রবেশ করতে পারবেন না।”

ওয়াজ মাহফিল মৌসুমে মুফতি আমির হামজা ঝিনাইদহের ছয়টি উপজেলা এবং জেলার বিভিন্ন ইউনিয়নে প্রধান বক্তা হিসেবে অংশ নেন। কুষ্টিয়া ও ঝিনাইদহ একে অপরের সঙ্গে নিবিড় যোগাযোগের জেলার কারণে তার মন্তব্য দুই জেলার মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

এনএনবাংলা/পিএইচ