সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ডাসারে চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে শিশুকে ধর্ষন!

Oplus_131072
কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে-(৪) বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে এই ঘটনায় মো. হোসেন খাঁন-(৪৫) নামে একজন যুবককে আসামী করে নির্যাতিত ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। তবে নানা বাড়ি বেড়াতে এসে ওই শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার। অপরদিকে নির্যাতিত ওই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার ও থানা পুলিশ।
মামলা ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, পাশবিক নির্যাতরের শিকার ওই শিশু উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে তার মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়ানে আসেন। পরে ওই শিশুকে চকলেট কিনে দেয়ার প্রলোভন দিয়ে গত ২০ জানুয়ারি মঙ্গলবার সকালে ওই শিশুর নানা বাড়ি এলাকার হোসেন খাঁন নামে এক যুবক একটি ঘরে নিয়ে শিশুর উচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক তাকে ধর্ষন করেন বলে মামলায় উল্লেখ করা হয়। পরে নির্যাতিত ওই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় মো. হোসেন খাঁনকে আসামী করে নির্যাতিত ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
মামলার বাদী অভিযোগ করে বলেন, আমার শিশু কন্যাকে চকলেট কিনে দেয়ার প্রলোভন দিয়ে হোসেন খাঁন একটি ঘরে নিয়ে জোর পূর্বক তাকে ধর্ষন করেন। তাই আমি তার নামে থানায় মামলা দায়ের করেছি। আমি ধর্ষকের বিচার চাই।  মামলার আসামী হোসেন খাঁনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, শিশু ধর্ষনের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পরে ওই শিশুকে মেডিকেল পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আসামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।