সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি:
গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, প্যান্ট পিস, গবাদিপশু, কম্বলসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪২ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার রোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান দমন এবং সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সদস্যরা সর্বক্ষণ সতর্ক থেকে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, দেশ ও জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”