সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নাসিরনগরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুইজনকে একমাসের কারাদণ্ড

নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া) :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার  আতুকুড়া এলাকায়লাখাই সীমান্তে ভলভদ্র নদীর তীরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার ফান্দাউক  ইউনিয়নের আতোকুরা গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ । অভিযানে নাসিরনগর থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।

কারাদণ্ডে দণ্ডিতরা হলেন,হবিগঞ্জের লাখাই উপজেলার লক্ষীপুর গ্রামের জামাল মিয়া (৫৩) ও একই গ্রামের হারুন মিয়া (৩৭)।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ  বলেন, নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

এদিকে  নাসিরনগর  উপজেলা সদরে জলাধারের পাশে মাটি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে নাসিরনগর সদরের আনিছ মিয়া নামে একজনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এ ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।