সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নাটোরে যুবদল নেতা কাবির হোসেন কাঙ্গাল আটক

নাটোর প্রতিনিধি

হত্যা  লুটপাট এবং মারামারিসহ একাধিক মামলার আসামী  নাটোরে জেলা যুবদল নেতা কাবির হোসেন কাঙ্গালকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলার দরাপ পুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কাবিল হোসেন কাঙ্গাল নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি ও দরাপপুর গ্রামের বিশু সরকারের ছেলে।

নাটোর থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান,  বুধবার রাতে নাটোর সেনা সদস্যের একটি টিম কাবিল হোসেন কাঙ্গালকে নাটোর থানায় সোপর্দ করে ।  পরে ঢাকার অর্থঋণ আদালতে একটি গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাকে গ্রেফতার দেখিয়ে নাটোর সদর আদালতে প্রেরন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন তার বিরুদ্ধে বাবু হত্যা, ও লুটপাটের মামলা থাকলেও তিনি জামিনে রয়েছেন।