সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

গাউন পরে ট্রলের শিকার শুভশ্রী

অনলাইন ডেস্ক :

কিছুদিন আগেই শুভশ্রী তার এক ফটোশুটের বেশকিছু কিছু ও এক ভিডিও শেয়ার করেছেন তার ভক্তদের সঙ্গে। এর পরেই শুরু হয় ট্রলিং। নেটপাড়ায় শুরু হয় চর্চা। ওয়ান শোল্ডার ইলেকট্রিক ব্লু গাউন পরে ফোটোশুট করান তিনি। এলোমেলো চুল, ঠোঁটে লিপষ্টিক আর লুপ কানের দুলে শুভশ্রী ধরা দেন ক্যামেরার সামনে। ব্যাকগ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছেন কমলা রঙ্গের দেওয়াল। সেই দেওয়ালে আবার ঝুলানো হয়েছিল বেশ কিছু ক্রস। সেই সঙ্গে বোল্ড এক্সপ্রেশন দিয়েছেন এই অভিনেত্রী। রাফ এ- টাফ বোল্ড লুকে ছবির জন্য পোজদিয়েছেন তিনি। সেই শুটের সময় একটি ভিডিও ধারণ করেন তিনি। সেই ভিডিও দেখে তার ভক্ত অনুরাগীরা কমেন্টে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। তবে কিছু মানুষ তাতে কটাক্ষ করে লিখেছেন, ওভার এক্সপ্রেশন দিয়ে ফেলেছেন শুভশ্রী। যা মোটেও ফ্যাশন ফিলিংস আনছে না! বরং মনে করিয়ে দিচ্ছে, ভূতের সিনেমার কথা। ‘ভয় পেয়েছি প্রথম অংশটা দেখে’, ‘হাসিটা যেমন ভয়ানক, তেমন ছবি তোলার সময় মুখটাও’-র মতো নানা কমেন্ট পড়েছে সেখানে। এবারই প্রথম ট্রলের শিকার হননি শুভশ্রী। এর আগেও বেশ কয়েক বার তাকে নিয়ে নেট পাড়ায় হয়েছে ট্রলিং। ছেলের বয়স এক বছর হওয়ার আগেই বেশ খানিকটা মেদ ঝরিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগেই ছেলে স্বামী সহ ঘুরে এসেছেন মালদ্বীপ থেকে। সেখানে ব্রালেট পোশাকে ফটোশুট করে ভক্তদের চমক দেখিয়েছিলেন। কখনও পুলের পানিতে গা ভিজিয়ে তো কখনও সমুদ্রের পাড়ে, শুভশ্রীর বিচে উঠানো ছবি নতুন ফ্যাশনগোল তৈরি করে নিয়েছে টলিউডে।