সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

১০ বছর পর পর্দায় ফিরছেন রুমানা

নিজস্ব প্রতিবেদক:

মডেল ও টিভি নাটকে একসময় নিয়মিত মুখ ছিলেন রুমানা খান। কাজ করেছেন সিনেমাতেও। এরপর সবকিছু ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই তারকা। সেখানেই বিয়ে করে সংসার শুরু করেন তিনি। তারপর অভিনয় থেকে দূরে। ভক্তরা অপেক্ষায় আছেন হয়তো দ্রুতই দেশে ফিরবেন তিনি। ফিরছেন এই নায়িকা, তবে সশরীরে নয়। ১০ বছর পর পর্দায় মুক্তি পাচ্ছে তার চলচ্চিত্র। এক দশক আগে ‘এ দেশ তোমার আমার’ সিনেমার শুটিং করেন রুমানা। অবশেষে মুক্তির মুখ দেখছে এটি। আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে আসবে এটি। যেখানে তার সহশিল্পী ডিপজল। সিনেমাটি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সমাজ, পরিবার সর্বোপরি দেশের কল্যাণের দায়বোধ থেকে ছবিটি নির্মিত হয়েছে। আমরা চেষ্টা করেছি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়ম সম্পর্কে সচেতনতামূলক একটি বার্তা দিতে। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’ দেশপ্রেমভিত্তিক এ ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক। এতে আরও অভিনয় করেছেন দুই প্রয়াত তারকা পারভীন সুলতানা দিতি ও মিজু আহমেদ। জানা যায়, রোমানা বর্তমানে যুক্তরাষ্ট্রের জ্যামাইকাতে বসবাস করছেন। ২০১৫ সালে তিনি এলিন রহমানকে বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যাসন্তানও রয়েছে।