সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হাসপাতালে কেমন আছেন রজনীকান্ত?

অনলাইন ডেস্ক :

ভারতের তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি রজানীকান্ত। তার মূখপাত্র রিয়াজ কে আহমেদ জানান, রুটিন চেকআপের জন্যই এই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে রজনীকান্তের সঙ্গে দেখা করেছেন তার আত্মীয় ওয়াই জী মহেন্দ্র। তিনি বলেন, ‘রজনীকান্ত হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন। আমি সঠিক জানি না তাকে এখন কী চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার আনাত্তে সিনেমা মুক্তির আগেই ছাড়পত্র পাবেন।’ যদিও গুঞ্জন শোনা যাচ্ছে, রুটিন চেকআপ নয় বরং বুকে ব্যথা অনুভব করায় রজনীকান্তকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’ পেয়েছেন রজনীকান্ত। অনুষ্ঠানে তার বক্তব্যে বাসচালক বন্ধু রাজ বাহাদুরকে ধন্যবাদ জানান তিনি। এতে তার প্রতি ভক্তদের শ্রদ্ধা আরো বেড়ে গেছে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকরা। এদিকে মুক্তির অপেক্ষায় রজনীকান্ত অভিনীত ‘আনাত্তে’। সিনেমাটি পরিচালনা করছেন শিবা। এতে আরো অভিনয় করছেন নয়নতারা।