সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৩ বছরের শিশু উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ৪

 

রাজধানী থেকে অপহৃত ৩ বছরের এক শিশুকে অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় অপহরণের মূলহোতা মো. চাঁন মিয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, অপহরণের মূল পরিকল্পনাকারী চাঁন মিয়া পেশায় একজন রিকশাচালক। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মুগদা হাসপাতালের গেটের বাইরে থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যান তিনি।

র‍্যাব সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা তার তৃষ্ণা মেটাতে পানি কিনতে গেলে মুহূর্তের মধ্যেই অটোরিকশাচালক চাঁন মিয়া শিশুটিকে নিয়ে উধাও হন। পরে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটিকে না পেয়ে মুগদা থানায় মামলা দায়ের করেন শিশুটির মা।

মামলার পর র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। একপর্যায়ে মূলহোতা চাঁন মিয়া ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয় এবং গাইবান্ধা জেলা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারের পর শিশুটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এনএনবাংলা/