সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে বিটিভিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিটিভির মহাপরিচালকের কাছে চিঠি পাঠান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

চিঠিতে উল্লেখ করা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচনী পরিবেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য স্লট বরাদ্দ বিষয়ে কমিশন নির্দেশনা দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুসারে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। এছাড়া, বিটিভি প্রতি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ ও স্লটের মেয়াদ নির্ধারণ করবে এবং প্রচারণার রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে।

ইসি আরও জানিয়েছে, বিটিভিতে প্রচারের সুযোগ চেয়ে যেসব রাজনৈতিক দল আবেদন করবে, তাদের আবেদন পাওয়ার ক্রমানুসারে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে। তবে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের আবেদন না পাওয়ায় বিএনপির দলীয় প্রধান তারেক রহমানকে তাদের চাহিদা অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত তারা নির্বাচনী প্রচার চালাতে পারবে।

এনএনবাংলা/