সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রামের চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

 

চট্টগ্রামের চন্দনাইশে গভীর রাতে অভিযান চালিয়ে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশন করা নোয়া মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন। পরে তাঁদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, রাত ১২টার দিকে সেনাবাহিনী নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর।

ওসি মো. ইলিয়াছ খাঁন বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী ব্যাখ্যা দিয়েছেন। তবে নির্বাচনী ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এনএনবাংলা/