সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অবশেষে ঢাকা-৮ আসনে বিজয়ী হলেন মির্জা আব্বাস

 

ঢাকা-৮ আসনের বহুল আলোচিত নির্বাচনে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস। ১০৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে জয় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মির্জা আব্বাস পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট।

অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।

ঢাকা-৮ আসনের ভোটার চিত্র

মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন।

এর মধ্যে—

  • পুরুষ ভোটার: ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন
  • নারী ভোটার: ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন
  • তৃতীয় লিঙ্গের ভোটার: ১ জন

বহু আলোচনা-সমালোচনার পর অবশেষে এই আসনে জয় তুলে নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিলেন মির্জা আব্বাস।

এনএনবাংলা/