সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ৫৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী জোনায়েদ সাকি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯৫ হাজার ৩৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৫ হাজার ৩৭৫ ভোট বেশি পেয়ে তিনি জয় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের ৯৮টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ৬০৩টি। মাথাল প্রতীকে জোনায়েদ সাকি পেয়েছেন ৯৫ হাজার ৩৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৬৭ ভোট।

ফলাফল অনুযায়ী, জোনায়েদ সাকি ৫৫ হাজার ৩৭৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, ৯৮টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা করা হয়েছে এবং পোস্টাল ব্যালটের ভোটও যুক্ত করা হয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৬৭৪ জন। ভোট পড়েছে ৫২ দশমিক ৫৮ শতাংশ।

এনএনবাংলা/