সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবারই প্রথম আউটলেট উদ্বোধন করলেন বুবলী

নিজস্ব প্রতিবেদক:

ঢালিউডের চিত্রনায়িকা শবনম বুবলী। পাঁচ বছরের ক্যারিয়ারে কখনোই তাকে কোনো শো-রুমের উদ্বোধনে দেখা যায়নি। এবারই প্রথম এই নায়িকার হাত ধরে যাত্রা শুরু করলো আনুশী’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুন নামে অভিজাত এক বিউটি সেলুন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গ্রিনরোডের বিটিআই সেন্ট্রাল গার্ডেনের তৃতীয় তলায় বিউটি সেলুনটির দ্বিতীয় শাখা উদ্বোধন করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন চিত্র প্রযোজক টপি খান, আনুশী’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুনের কর্ণধার আফরোজা লাকীসহ অনেকে। শবনম বুবলী বলেন, ‘একাধিক শো-রুম উদ্বোধনের আমন্ত্রণ পেলেও ব্যাটে-বলে না মেলায় উপস্থিত থাকা হয়নি। টপি ভাই যখন আমাকে আমন্ত্রণ জানালেন আর না করতে পারিনি। আমার প্রথম সিনেমা বসগিরির প্রযোজক উনি। শুরুতে একটা টিম হয়ে কাজ করেছিলাম। তখন থেকেই আমাদের ভাই-বোনের মতো আলাদা বন্ডিং তৈরি হয়।’ ‘এই বিউটি সেলুনের কর্ণধার একজন নারী উদ্যোক্তা। কোনো নারী যখন স্বাবলম্বী হয়ে ঘরের বাইরে এগিয়ে যান দেখে খুব ভালো লাগে। তার এই প্রচেষ্টা সাধুবাদ জানাই। তার সাফল্যের ধারা বজায় থাকুক।’ কর্ণধার আফরোজা লাকী জানান, নারীদের হেয়ার স্পা, কালার, ব্রাইডাল মেকাপ, পার্টি মেকাপ, ব্ল্যাকস্পট রিমুভ, নেইল কাটিং, মেস্তা রিমুভসহ যাবতীয় সেবা আধুনিকভাবে দেওয়া হয় আনুশী’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুনে।