সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আবর্জনা ফেলার জায়গা ওটিটি প্ল্যাটফর্ম

অনলাইন ডেস্ক :

মূল ধারার চলচ্চিত্রে বড় বড় তারকাদের পেছনে ছোটেন প্রযোজক-পরিচালকরা। ওটিটি প্ল্যাটফর্ম এসে সেই ছক ভেঙে দিয়েছে। এখানে গল্পই তারকা। অভিনয় শিল্পীরা সেটিকে এগিয়ে নিয়ে যান। ভারতে ওটিটিতে যারা রাজত্ব করছেন তার প্রথম সারিতেই আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সেই নওয়াজই এবার ওটিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। নওয়াজের মতে, ‘ওটিটি এখন আবর্জনা ফেলার জায়গা। প্রচুর শো হচ্ছে। এমন কনটেন্ট বানানো হচ্ছে যা বানানোই উচিত না। আবার এমন সিক্যুয়েল বানানো হচ্ছে যেখানে আর বলার মতো কিছু নেই।’ সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজ আরও বলেছেন, ‘সেক্রেড গেমস করার সময় উচ্ছ্বসিত ছিলাম, নতুন চ্যালেঞ্জ অনুভব করতাম। তরুণ মেধাবীদের এখানে জায়গা করে দেওয়া হতো। কিন্তু এখন আর সেটি নেই। ওটিটি বড় বড় প্রোডাকশনের সহযোগী হিসেবে কাজ করছে। বলিউডের প্রভাবশালী নির্মাতারা এখানে বড় বড় ডিল করছেন। প্রচুর শো হচ্ছে। এতে গুণগত মান কমে যাচ্ছে। যে সব কাজ আমি চোখে দেখতে পারি না, তাতে নিজেকে আর দেখব কী করে?’