চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্থানীয় ৭ জন মুসল্লি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার সাদ্রা এলাকায় এই ছোট পরিসরের ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাতে ইমামতি করেন মাওলানা ইসহাকের পুত্র মাওলানা আবুবক্কর চৌধুরী। এতে অংশ নেন মাত্র ৭ জন মুসল্লি।
জানা গেছে, ভিন্ন মতাবলম্বী হওয়ায় তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের যেকোনো দেশে চাঁদ দেখে ঈদ উদযাপনের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করে থাকেন। প্রতি বছরের মতো এবারও তারা নিজস্ব ব্যবস্থাপনায় ঈদের নামাজ আদায় করেন।
উল্লেখ্য, চাঁদ দেখার ভিত্তিতে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে আজ ঈদ উদযাপিত হচ্ছে। পাশাপাশি পশ্চিম আফ্রিকার দেশ মালি ও নাইজারেও মুসলিমরা আজ ঈদুল ফিতর পালন করছেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ