সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে

ফাইল ছবি

 

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার তিনি গণমাধ্যমকে বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মির্জা আব্বাসের বিভিন্ন শারীরিক প্যারামিটার ইতিবাচক সংকেত দিচ্ছে। তিনি বলেন, “উনার অবস্থা উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। তবে ব্রেইনের বিষয় হওয়ায় পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।”

গত ১৫ মার্চ ঢাকার একটি হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বেড থেকে চেয়ারে বসিয়েছেন, যা একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, “উনি ধীরে ধীরে কথা বলতে পারছেন। চিকিৎসকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।”

হাসপাতালে তার পাশে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

এর আগে ১৩ মার্চ ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার মস্তিষ্কে প্রায় চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হয়। অপারেশনের পর দুই দিন আইসিইউতে থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

উল্লেখ্য, ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এনএনবাংলা/