সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নতুন গান নিয়ে আসছে সুমাইয়া বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ হতে যাচ্ছে তরুণ কণ্ঠশিল্পী সুমাইয়া বৃষ্টির নতুন গান ‘বন্ধু আমার মনে’। এর সুর ও সংগীতায়োজন করেছেন বেলাল খান। সম্প্রতি গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। শিগগিরই গানটি অনলাইনে প্রকাশ পাবে বলে শিল্পী ও সুরকার জানান। সুমাইয়া বৃষ্টি বলেন, ‘নিখাদ প্রেমের গান এটি। এ সময়ের শ্রোতার ভালোলাগার কথা ভেবেই গানটি তৈরি করা হয়েছে। কথা ও সুরের পাশাপাশি ভিডিওতে ভিন্নতার ছাপ রাখার চেষ্টা করা হয়েছে। আমিও চেষ্টা করেছি গানে নিজের সেরা গায়কি তুলে ধরার। সব মিলিয়ে এ আয়োজন অনেকের ভালো লাগবে বলে আশা করছি। এর আগে সুমাইয়া বৃষ্টি ‘তুমি আমার চাঁদ’, ‘এত কাছে’, ‘যদি তুমি’সহ বেশ কিছু একক ও দ্বৈত গান গেয়ে শ্রোতার মনোযোগ কেড়েছেন। পাশাপাশি বেশ কিছু ছবিতে প্লেব্যাক করেও সংগীতপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন।