সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পরিচালনায় অভিনেতা সাগর, সিনেমা ‘চেনা অচেনা’

অনলাইন ডেস্ক :

‘সুপারহিরো সুপারহিরোইন’ প্রতিযোগিতার প্রিয়মুখ সাখাওয়াত সাগর। তিনি জনপ্রিয় মডেল এবং অভিনেতা। সাম্প্রতিক সময়ে পরিচালনাতেও ব্যস্ত তিনি। মডেলিং ও অভিনয়ের বাইরে এই সুদর্শন হিরো পরিচালনা করছেন নাটক। সম্প্রতি তিনি শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে শুটিং করে এলেন একক নাটক ‘চেনা অচেনা’- এর। সাগর জানান, এই নাটকে অভিনয় করেছেন খন্দকার সোহান, হৃদয় রাজ জয়, শামীমা সুলতানা উর্মি, শেখ স্বপ্না, রকি খান, প্রকৃতি দাস, বিপ্লব দেব, এনামুল হক রিপনসহ আরও অনেকে। নাটকটি রচনা করেছেন আরিহা চৌধুরী। পরিচালক সাখাওয়াত সাগর জানান, ‘এটি একটি রোমান্টিক গল্পের নাটক। শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে নায়ক ও নায়িকার পরিচয় হয়। তারপরে গল্প এগিয়ে যায় তাদের প্রণয়ের দিকে।’ জানা গেছে, সিডি ভিশনের প্রযোজনায় নির্মিত এই নাটকটি প্রযোজনা করেছেন মাহবুব আলম।