সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দিল্লির কাছে হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে ঢাকা

 

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে যাচ্ছে বাংলাদেশ।

ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাস যাওয়ার পথে মঙ্গলবার (৭ এপ্রিল) দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই সফরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বৈঠকে অমীমাংসিত ইস্যুগুলোর পাশাপাশি পলাতক আসামিদের প্রত্যর্পণ বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

সফরের শুরুতেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক।

ঢাকা সূত্রে জানা গেছে, এই উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠানোর বিষয়টি অগ্রাধিকার পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভারতে অবস্থানরত বেশ কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে বাংলাদেশে আদালতের রায় রয়েছে, আবার অনেকের বিচার প্রক্রিয়া চলমান। এসব বিষয় নিয়ে ভারতের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।

এনএনবাংলা/