সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আবারও মঞ্চে গাইবেন জেমস

অনলাইন ডেস্ক :

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কারণে জনসমাগম এড়াতে কনসার্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন নগরবাউল জেমস। তবে সম্প্রতি সংক্রমণ কমে আসায় আবারও মঞ্চে নিয়মিত হচ্ছেন তিনি। আগামী ১২ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ‘নভেম্বর রেইন’ নামে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। জেমসের মুখপাত্র রবিন গণমাধ্যমকে জানান, ‘নভেম্বর রেইন’ কনসার্টটি আয়োজন করেছে ‘ব্র্যান্ডমিথ কমিউনিকেশন’। আয়োজকরা জানায়, কনসার্টে অংশ নেওয়ার বিষয়ে এরইমধ্যে জেমসের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। নগরবাউল ছাড়াও এতে আরও ৭টি ব্যান্ড অংশ নেবে। সেগুলো হলো- আর্টসেল, ক্রিপটিক ফেইট, ভাইকিং, ব্ল্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ। কনসার্টে যোগ দেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে টিকিট কেনা যাবে। তবে টিকিটের দাম কত হবে এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাবে আয়োজকরা।