সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘শেহজাদা’ সিনেমার জন্য ২১ কোটি রুপি পারিশ্রমিক চান কার্তিক

অনলাইন ডেস্ক :

বলিউডে নতুন প্রজন্মের মধ্যে তুমুল জনপ্রিয় কার্তিক আরিয়ান। তার ছবিগুলো দর্শকের আগ্রহটা থাকে আকাশ ছোঁয়া। বিশেষ করে নারী ভক্তদের কাছে কার্তিকের গ্রহণযোগ্যতা ঈর্ষনীয়। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে নিজেকে চাহিদা সম্পন্ন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছন। সেই চাহিদার জন্যই বাড়িয়েছেন পারিশ্রমিক। রোহিত ধাওয়ানের ‘শেহজাদা’ সিনেমার জন্য তিনি পারিশ্রমিক চেয়েছেন ২১ কোটি রুপি। ভারতীয় গণমাধ্যমের বরাতে আরও জানা গেল, এই ছবিতে কার্তিক জুটি বাঁধবেন কৃতী স্যাননের সঙ্গে। ‘শেহজাদা’ সিনেমাটি তামিল সিনেমা ‘আলা বৈকুণ্থাপুরামলু’র রিমেক। এই অ্যাকশন-কমেডির জন্য ২১ কোটি রুপি চেয়েছেন তিনি। যা এখন পর্যন্ত তার ক্যারিয়ারে সর্বোচ্চ। তার আগে সমীর বিদওয়ানের ‘রোম-কম’ ছবির জন্য ১৫ কোটি রুপি নিয়েছেন কার্তিক। একটি সূত্র জানায়, কার্তিক বাজারে তার চাহিদা ও সিনেমার বাজেটের উপর ভিত্তি করে পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন। যেহেতু ‘শেহজাদা’ পুরোপুরি বাণিজ্যিক সিনেমা এবং বেশ ভালো বাজেটে নির্মাণ করা হবে তাই তিনি ২১ কোটি দাবি করেছেন। ২০১১ সালে ‘পেয়ার কা পাঞ্চনামা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় কার্তিক আরিয়ানের।