সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

১৬ বছর পর ফিরল চ্যানেল ওয়ান, ফিরতে চাইছে আরও ৩ চ্যানেল

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরেছে চ্যানেল ওয়ান। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া আরও তিনটি টেলিভিশন—সিএসবি নিউজ, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি পুনঃসম্প্রচারের প্রস্তুতি নিচ্ছে।

এর মধ্যে ইসলামিক টিভি সবচেয়ে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানেরই আশা, খুব শিগগিরই তারা আবার দর্শকদের সামনে ফিরে আসতে পারবে।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সমাবেশ ঘিরে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের নির্দেশে মধ্যরাতে অভিযান চালানো হয়। মানবাধিকার সংস্থা অধিকারের হিসাবে ওই ঘটনায় অন্তত ৬১ জন নিহত হন, আর ২০২৫ সালের ৪ মে ৯৩ জনের তালিকা দেয় হেফাজতে ইসলাম। ওই রাতেই দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়, যার ফলে হাজারো কর্মী চাকরি হারান এবং অনেকেই আর নতুন কর্মসংস্থান পাননি।

এর আগে ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেশের প্রথম সংবাদভিত্তিক টিভি সিএসবি নিউজ বন্ধ করে দেয়। পরে ২০১০ সালের ২৭ এপ্রিল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বন্ধ থাকা চারটি চ্যানেলের স্থগিতাদেশ তুলে নেয়। যে তারিখে চ্যানেল ওয়ান বন্ধ হয়েছিল, সেই ২৭ এপ্রিলেই পুনঃসম্প্রচার শুরু করেছে চ্যানেলটি।

জানা গেছে, সিএসবি নিউজও তাদের সম্প্রচার বন্ধের দিন ৬ সেপ্টেম্বরকে সামনে রেখে ফেরার প্রস্তুতি নিচ্ছে। ইসলামিক টিভি ইতোমধ্যে প্রায় ৩০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করেছে।

অন্যদিকে, দিগন্ত টিভি আগামী ছয় মাসের মধ্যে সম্প্রচারে ফেরার লক্ষ্য নিয়ে কাজ করছে, যদিও নীতিনির্ধারণী পর্যায়ে এখনও কিছু জটিলতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এনএনবাংলা/