সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বর-কনে সাজে মোশাররফ-জুঁইয়ের ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই একাধিকবার স্বামী-স্ত্রী হিসেবে অভিনয় করেছেন। এবার তেমনই একটি কাজের জন্য তারা সেজেছেন বর-কনে। আর সেই ছবিটাই নেট দুনিয়ায় সয়লাব। প্রিয় জুটিকে এমন সাজে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা। একজন লিখেছেন, ‘ভালোলাগা ও ভালোবাসার মানুষ শুভকামনা রইল সবসময়। সৃষ্টিকর্তা আপনাদের দুজনকে সবসময় সুখে রাখুক।’ অভিনেত্রী মনিরা মিঠু লেখেন, ‘ভাবি, তোমাকে একদম নতুন বউয়ের মতোই লাগছে।’ অবশ্য অনেকে মোশাররফ করিম-জুঁইয়ের সত্যিকারের বিয়ের ছবি ভেবেছেন। তবে জানা গেলো, সম্প্রতি নির্মিত একটি নাটকের স্থিরচিত্র এগুলো। এর নাম ‘নায়ক’। সারওয়ার রেজা জিমি রচিত নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। তুহিন বলেন, ‘সম্প্রতিই এর কাজ করেছি। এতে বাস্তব জীবনের দম্পতিকেই পর্দায় দেখা যাবে।’ নাটকটি প্রযোজনা করেছে টেলিহোম। এটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।