সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

খুলনায় র‌্যাবের অভিযানে ‘বি কোম্পানির’ চার সদস্য গ্রেপ্তার

খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে কুখ্যাত ‘বি কোম্পানির’ চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির আভিযানিক দল। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বটিয়াঘাটার দ্বীন ইসলাম ওরফে দীনু (৩২), খুলনা সদরের হাসিব হাওলাদার (২৬) ও আবিদ হাসান ওরফে আবুজার (২৯) এবং সোনাডাঙ্গার মো. রাসেল (২৯)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে খুলনা মহানগরীতে মাদক বিস্তার ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

র‌্যাবের তথ্যমতে, আবিদ হাসান ওরফে আবুজারের বিরুদ্ধে মাদক, চুরি ও সন্ত্রাসবাদ আইনে ১০টির বেশি মামলা রয়েছে। দ্বীন ইসলাম ওরফে দীনুর বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। হাসিব হাওলাদারের বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখানো, চুরি ও মারধরের অভিযোগে মামলা রয়েছে। এছাড়া মো. রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে একাধিক মামলা রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দ্বীন ইসলামকে বটিয়াঘাটা থানায় এবং বাকি তিনজনকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।