সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

শাহরাস্তির ওয়ারুকে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য খাল খনন কর্মসূচি ও পথসভাকে সামনে রেখে শনিবার (৯ মে) এ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “খাল খনন কর্মসূচিকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের চলাচল, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি উন্নয়নমূলক যেকোনো কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

তিনি আরও বলেন, “ওয়ারুক বাজার এলাকার খাল পুনঃখনন করা হলে জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে। এতে স্থানীয় জনগণ উপকৃত হবে।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় কর্মসূচির স্থান ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। স্থানীয়দের মধ্যেও এ কর্মসূচিকে ঘিরে আগ্রহ লক্ষ্য করা গেছে।