সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ফুলবাড়ী সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন-পরবর্তী অবৈধ অনুপ্রবেশ ও আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গরুসহ যেকোন ধরনের চোরাচালান রোধে সীমান্তে বাড়তি সতর্কতা জারি ও টহল জোরদার করেছে বিজিবি। তাছাড়াও লালমনিরহাট ১৫ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিসহ নিয়মিত টহলও বৃদ্ধি করেছে। শনিবার দুপুরে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

গোরক মন্ডল সীমান্তের বাসিন্দা নাওডাঙ্গা ইপি সদস্য শ্যামল চন্দ্র রায় জানান, পশ্চিমবাংলায় নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে বিজিবি’র কঠোর নজরদারী অব্যাহত রযেছে। বিশেষ করে যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে তাদের। এছাড়াও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে ঈদুল আজহাকে সামনে রেখে গরু চোরাচালান ও মাদক রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। সীমান্তের স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকতে মাইকিংও করা হচ্ছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, ভারতের নির্বাচন-পরবর্তী সময়ে যাতে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, এজন্য সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিজিবি’র সংখ্যা বাড়ানো হয়েছে। বিশেষ করে  সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানবপাচার ও পুশইন প্রতিরোধে আমরা আপসহীন। এছাড়াও ঈদুল আজহাকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে আমরা সতর্ক অবস্থানে আছি।