সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সোনাইমুড়ীতে সাংবাদিককে হত্যার হুমকিদাতাকে দ্রুত গ্রেফতার করতে সাংবাদিকদের মানববন্ধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে সাংবাদিক মোহাম্মদ গুলজার  হানিফকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদ ও হুমকিদাতাকে দ্রুত গ্রেফতার করতে মানববন্ধনের আয়োজন করে সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৯ মে) সকাল ১১টায় সোনাইমুড়ী বাইপাস চত্ত্বরের মানববন্ধনে বক্তব্য রাখেন  সাংবাদিক সামছুল আরেফিন জাফর, খোরশেদ আলম, বেলাল হোছাইন ভূঁইয়া, আনোয়ার বারী পিন্টু, আমিনুল ইসলাম মানিক, ইয়াকুব আল মাহমুদ, মোহাম্মদ হানিফ, রবিউল হাসান, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ উল্যাহ ভূঁইয়া, মামুনুর রশিদ, মাহবুবুল হাসান,  জসিম উদ্দিন রাজ, নূর মোহাম্মদ সবুজ।

বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক হত্যা, হামলা-মামলা, নির্যাতন ক্রমেই বেড়েই চলেছে। এ সকল অপরাধের বিচার হচ্ছেনা। অপরাধীরা প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে এ সকল অপরাধ নির্ভয়ে  করছে। সংবাদ প্রকাশের জের ধরে জাতীয় দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি মোহাম্মদ হানিফকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাংবাদিক হানিফ নিজে বাদী হয়ে গত ২৫শে এপ্রিল সোনাইমুড়ী থানায় জেনারেল ডায়েরি (জিডি) করলেও নেয়া হয়নি কোনো ব্যবস্থা। প্রশাসন নাকে তৈল দিয়ে ঘুমাচ্ছে বলেও অভিযোগ করেন সাংবাদিকরা।

তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক মোহাম্মদ হানিফকে হত্যার হুমকি দাতাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা না হলে আরো বড় পরিসরে আন্দোলনের ডাক দেয়া হবে। প্রয়োজনে কাফনের কাপড় পরিধান করে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুশিয়ারী দেন সাংবাদিকরা।

প্রসঙ্গত, পার্শ্ববর্তী চাটখিল উপজেলায় ইটভাটা ব্যবসায়ী জাবেদ হোসেনের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি নিহতের পরিবার বিচারের দাবিতে একটি সংবাদ সম্মেলন করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোড়ন সৃষ্টি করে। এরপর থেকেই একটি প্রভাবশালী চক্র সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিক মোহাম্মদ হানিফকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিতে থাকে।

হুমকিদাতা মো. রুবেল নিজেকে ইউনিয়ন যুবদলের সভাপতি দাবি করে সাংবাদিক হানিফকে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ভাষায় গালমন্দ করেন। এ সংক্রান্ত একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহুর্তেই ভাইরাল হয়।

জিডির তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানা এএসআই রেজাউল ইসলাম জানান, হুমকিদাতাকে চিহ্নিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এখনো অভিযুক্তকে শনাক্ত করা যায়নি।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন বিষয়টি সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।