সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আশুলিয়ায় ডিবির অভিযানে মাদক ও ছিনতাইকারী সহ আটক ৫

ঢাকা জেলার আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪জন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

শুক্রবার (০৮ মে) দুপুরে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৭ মে দিবাগত রাতে আশুলিয়া থানাধীন ইসলামনগর এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী সদস্য মোঃ আরিফুল ইসলামকে (২৬) গ্রেফতার করেন এসআই শেখ মফিজুর রহমান।

​অপরদিকে ৮ মে রাত ২টা ৫০ মিনিটে নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রিয়াদ (২০) ও মোঃ শরিফ মিয়াকে (২৭) গ্রেফতার করেন এসআই মোঃ নাফিউল ইসলাম পিপিএম। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৯,২০০ টাকা।

​অপর এক অভিযানে সকাল ৬টা ১০ মিনিটে পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ মোঃ লাবলু বিশ্বাস (৩৮) ও মোঃ ইদ্রিস আলীকে (৩৮) গ্রেফতার করেন এসআই শেখ মোঃ মাসুদ আল মামুন। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২১,০০০ টাকা।

ডিবি পুলিশ সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ছিনতাইকারী সদস্যকে পূর্ববর্তী মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।